ইসরাইলে ভোটগ্রহণ শুরু, নেতানিয়াহুর সঙ্গে বিরোধীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
ইসরাইলের ২৬তম নেসেট (সংসদ) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টায় দেশজুড়ে ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। ভোট চলবে রাত ১০টা পর্যন্ত।
এ নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা প্রায় ৭৩ লাখ। তাদের মধ্যে প্রায় ১২ লাখ ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক।
ভোট শুরুর আগে প্রকাশিত জনমত জরিপগুলোতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের সঙ্গে বিরোধী পক্ষগুলোর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সাবেক ইসরাইলি সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টিও নির্বাচনে শক্তিশালী অবস্থানে রয়েছে।
তবে নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, জোট সরকার গঠনে কোনো পক্ষ রাজি না হলে এককভাবে সরকার পরিচালনার মতো সংখ্যাগরিষ্ঠতা কোনো দলই পাবে না বলে ধারণা করা হচ্ছে।
ইসরাইলের অধিকাংশ প্রবাসী নাগরিকের ভোট দেওয়ার সুযোগ নেই। দেশটিতে সাধারণভাবে ডাকযোগে (পোস্টাল) ভোট দেওয়ার ব্যবস্থা না থাকায় ভোটারদের নির্বাচনের দিন সশরীরে উপস্থিত থাকতে হয়। তবে কূটনীতিক ও রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত প্রতিনিধিরা এর ব্যতিক্রম।
অন্যদিকে, অধিকৃত গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসবাসকারী প্রায় ৩০ লাখ প্রাপ্তবয়স্ক ফিলিস্তিনি ইসরাইলের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেনা।
নির্বাচন উপলক্ষে অধিকৃত পশ্চিম তীরের সব স্থলপথ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
সূত্র: টাইমস অব ইসরাইল, আলজাজিরা
এমএ//