হরমুজ প্রণালীতে কার্গো জাহাজে হামলা
হরমুজ প্রণালীতে একটি কার্গো জাহাজে অজানা বস্তু আঘাত হানার পর আগুন ধরে গেছে। জাহাজের ক্রুকে নিরাপদ স্থানে সরানোর চেষ্টা চলছে এবং আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর বরাতে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমা থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল (৪৬ কিমি) উত্তরে অবস্থিত এই কনটেইনার জাহাজে অজ্ঞাত একটি বস্তু আঘাত করেছে।
এসি//