জাতীয়

কাল থেকে শুরু রেলের ফিরতি টিকিট বিক্রি

ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৩ মার্চ) থেকে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। এদিক সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি হবে। পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

আগামীকাল ১৩ মার্চ বিক্রি হবে আগামী ২৩ মার্চের যাত্রার টিকিট। রাজধানীর রেল ভবন-এ অনুষ্ঠিত ঈদযাত্রা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হবে ১৩ মার্চ, ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটও পরবর্তীতে বিক্রি করা হবে।

যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন। তবে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন