রাজনীতি

আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বিরোধী দলের নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিরোধী দলের নেতা বলেন, সাম্প্রতিক আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটেই বর্তমান সংসদ গঠিত হয়েছে।

এ সময় তিনি স্পিকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো বৈষম্য থাকবে না এবং বিরোধী দলও ন্যায়বিচার পাবে।

স্পিকারকে উদ্দেশ করে শফিকুর রহমান বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনার নেতৃত্বে সংসদে ন্যায্যতা ও ভারসাম্য বজায় থাকবে—এমনটাই আমরা আশা করি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন