আন্তর্জাতিক

হরমুজ প্রণালি বন্ধই থাকবে : মোজতবা খামেনি

হরমুজ প্রণালি বন্ধ ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা অব্যহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি

বৃহস্পতিবার (১২ মার্চ) ইরানের নতুন নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

মোজতবা খামেনি বলেছেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখা চলমান থাকবে। ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব রক্ষায় বিশ্বাসী। তবে ইরান শুধুমাত্র মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং এই হামলাও অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব।

সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, হামলার মুখেও সেনাবাহিনী ইরানকে পরাধীন বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। দেশ যখন চাপের মুখে ও আক্রান্ত, তখন যেসব সাহসী যোদ্ধা দারুণ কাজ করছেনতিনি তাঁদের ধন্যবাদ জানাচ্ছেন

বক্তব্যে জাতীয় ঐক্যেরও ডাক দেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন