জাতীয় স্মৃতিসৌধে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার কিছু আগে জাতীয় স্মৃতিসৌধ-এ পৌঁছে তারা পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের স্মরণ করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন স্পিকার।
স্পিকার ও ডেপুটি স্পিকার সকাল সাড়ে ১০টার আগেই স্মৃতিসৌধে আসেন এবং প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে তারা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
এমএ//