জাতীয়

আগামীকাল মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুর নেয়া হবে।

শনিবার (১৪ মার্চ) তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আগামীকাল সকাল ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস তার সঙ্গে যাবেন।

গতকাল ১৩ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন, আজ সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন