আন্তর্জাতিক

লেবাননে ইসরাইলি হামলায় ৪ শিশুসহ নিহত ১৪

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। এছাড়া এসব হামলায় আরও আটজন আহত হয়েছেন।

রোববার (১৫ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়, দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ শহরের রহিবাত এলাকায় চালানো এক হামলায় চার শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে।

এছাড়া সাইদা শহরের হারেত সাইদা এলাকা এবং জেজিনের কাত্রানি এলাকায় পৃথক দুটি হামলায় আরও সাতজন নিহত হন। এর মধ্যে হারেত সাইদায় চারজন এবং কাত্রানিতে তিনজন প্রাণ হারিয়েছেন। এসব হামলায় মোট আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একই দিন সকালে সাইদা শহরের শুরাহবিল এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বাহিনী। তবে ওই হামলায় হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলমান সংঘাতে ২০২৬ সালের ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৮২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০৬ জন শিশু এবং ৬৫ জন নারী রয়েছেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন