দেশজুড়ে

শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার আটক

কুষ্টিয়ার ভেড়ামারায় ১০ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমানকে আটক করা হয়েছেআশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে ওই শিক্ষার্থী।

সোমবার (১৬ মার্চ) অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাইদুর রহমানকে আটক করে পুলিশ। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল ১৫ মার্চ শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, শিশুটি ৮ মাস আগে একটি মহিলা মাদ্রাসায় ভর্তি হয়। সে সহপাঠীদের সঙ্গে সেখানে থাকত। গত রোববার মাদ্রাসা ছুটি হওয়ায় শিশুটির মা তাকে বাড়ি নিয়ে যেতে আসেন। এ সময় অভিযুক্ত শিক্ষকের স্ত্রী তাকে জানান, শিশুটির জ্বর এসেছে। পরে শিশুটিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন দেখে ডাক্তাররা তাকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করেন।

শিশুর মা জানান, তার মেয়েকে ভর্তি করানোর সময় ওই মাদ্রাসায় ছাত্রী ছিল ৪০/৪৫ জন। পর তা কমে ৭ জনে এসেছে। তিনি এ ঘটনার কঠিন বিচার চান।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন