জাতীয়

টানা ৭ দিন মহাসড়কে চলবে না যেসব যান

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্ত ২৩ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে।

তবে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন। খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার এবং জ্বালানি পরিবহনকারী যান চলাচল অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহাসড়কের পাশে যাতে কোনো যানবাহন পার্কিং না করা হয়, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ঈদযাত্রা নির্বিঘ্ন থাকে।

যাত্রাপথে কোনো সমস্যা হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন ১৬১০৭ এবং নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন