আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি স্থাপনায় হামলা, তেল-গ্যাসের দামে তীব্র ঊর্ধ্বগতি

মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি স্থাপনাগুলোতে হামলার জেরে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি হামলার প্রভাবেই এই অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে গেছে, যা এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে প্রাকৃতিক গ্যাসের দামও প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও জটিল হলে জ্বালানির বাজারে বড় ধরনের ধাক্কা আসতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেলের দাম আরও দ্রুত বাড়তে পারে।

তেলবাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান ভান্ডা ইনসাইটসের প্রতিষ্ঠাতা বন্দনা হারি বলেন, মধ্যপ্রাচ্যের ওমান ও দুবাই ক্রুডের দাম ইতোমধ্যেই ১৫০ ডলারের সীমা অতিক্রম করেছে। ফলে ব্রেন্ট বা ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ২০০ ডলারের কাছাকাছি পৌঁছানোও অস্বাভাবিক নয়।

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে তেলের দামের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে হরমুজ প্রণালীর পরিস্থিতির ওপর। এটি দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন