আন্তর্জাতিক

আমরা ট্রাম্পকে হত্যা করব: ইরান

ইরানের রাজধানী তেহরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার অঙ্গীকার সংবলিত একটি বিলবোর্ড ও ব্যানার উন্মোচন করা হয়েছে।

৩ নভেম্বর টাইমস অফ ইসরায়েলের এই তথ্য জানিয়েছে। তেহরানের জনবহুল এনগেলাব স্কোয়ারে স্থাপিত বিলবোর্ডটিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে গরাদের পেছনে মাথা নিচু করে রাখা অবস্থায় দেখানো হয়েছে। এর উপরে লেখা আছে ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’।

কাছেই আরেকটি বিলবোর্ডে মার্কিন জীর্ণ ও জরাজীর্ণ পতাকার পটভূমি দেখানো হয়েছে। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্তমাখা মুখ ও ছেঁড়া পোশাক পরিহিত ছবি লাগানো হয়েছে।

সেখানে অনেক মানুষ লাল জড়ো হয়ে লাল পতাকা নেড়ে এবং ‘রক্তপাত হবে’ লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা গেল ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময় মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় নিহত শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার বদলা নেওয়ার পক্ষে শ্লোগান দিয়েছেন। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন