দেশজুড়ে

সাভারে তিন সাংবাদিকের ওপর আন্দোলনকারীদের হামলা

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের হেমায়েতপুরে সংবাদ সংগ্রহের সময় হামলা ও মারধরের শিকার হয়েছেন ৩ সংবাদিক। বুধবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চলমান শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে  পদ্মার মোড় এলাকায় আন্দোলনকারীদের হামলার শিকার হন তারা।

হামলায় আহতরা হলেন-স্টার নিউজের সাভার প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধ রাইয়ান বিন আমিন এবং ক্যামেরাপারসন, মো. উজ্জ্বল হোসেন।

জানা গেছে, সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়ে সংবাদ সংগ্রহে হেমায়েতপুরের পদ্মার মোড়ে যান তারা। বিক্ষুব্ধ শ্রমিকের বক্তব্য গ্রহণের পর ওই স্থান থেকে কিছুটা এগিয়ে ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করছিলেন তারা। এসময় মাস্ক পরা কয়েকজন তাদের সাংবাদিক পরিচয় শুনে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়িভাবে মারতে শুরু করে।

একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের সহায়তায় ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হন তিন সাংবাদিক।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন