দেশজুড়ে

ভাবির হাতে দেবর খুন

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডার জেরে ভাবির দায়ের কোপে দেবর সুমন মিয়া নিহত হয়েছেন। নিহত সুমন মিয়া কালিকচ্ছ দত্তপাড়ার গোলাপ মিয়ার ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টার দিকে কালিকচ্ছ দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সরাইল সার্কেলের  সহকারী সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেলে বাড়ির ভেতরে প্রবেশ করার সড়কের ওপর পাশে এক এনজিও কর্মকর্তা তার মোটরসাইকটি রেখেছিলেন। বাড়ির ভেতরে রাস্তার ওপর মোটর সাইকেল রাখা নিয়ে সুমন মিয়া উত্তেজিত হয়ে বকাঝকা শুরু করে। এক পর্যায়ে এনিয়ে তার চাচাতো ভাইয়ের স্ত্রী  রোমানা আক্তারের সঙ্গে বাদানুবাদের ঘটনা ঘটে।

 এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোমানা প্রথমে গাছের ডাল, পরে দা দিয়ে কুপিয়ে সুমন মিয়াকে হত্যা করে।

মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রোমানা আক্তার পলাতক রয়েছে। পুলিশ তাকে আটকের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় রুমানার শাশুড়ি বানু বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন