বজ্রপাতে দুই কৃষক নিহত
ফরিদপুরের মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. লুৎফর রহমান (৪৭) ও আজাহার শেখ (৪০)। এদের মধ্যে লুৎফর রহমান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান বাবু
তিনি জানিয়েছেন, ‘লুৎফর রহমান স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
এদিকে ফরিদপুরের কোতোয়ালি থানার ডিগ্রির চর ইউনিয়নে বজ্রাঘাতে আজাহার শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন , দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাত শুরু হলে বাড়ির পাশের ফাঁকা মাঠে বাঁধা গরু আনতে যান আজাহার শেখ। গরু নিয়ে ফেরার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আই/এ