আবারো যুদ্ধবিরতীর আহবান জানালেন পোপ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে মৃত্যু ও যন্ত্রণা পুরো ‘মানব পরিবারের জন্য একটি কলঙ্ক’ । এমন মন্তব্য করেছেন পোপ চতুর্দশ লিও। তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
আমেরিকান নাগরিক পোপ চতুর্দশ লিও। আজ (২২ মার্চ )রোববার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স চত্বরে সাপ্তাহিক অ্যাঞ্জেলাস প্রার্থনা সভায় তিনি বলেছেন, ‘এত মানুষের কষ্ট এবং এই সংঘাতের শিকার নিরপরাধ মানুষদের দুর্দশার দেখে আমরা চুপ থাকতে পারি না। তাদের কষ্ট পুরো মানবজাতিকেই কষ্ট দিচ্ছে।’
পোপ লিও আরো বলেন, মধ্যপ্রাচ্য ও সহিংসতায় বিধ্বস্ত অন্যান্য অঞ্চলের পরিস্থিতি তাকে হতাশ করেছে।
পোপ বলেন, ‘আমি দৃঢ়ভাবে আমার আবেদন পুনর্ব্যক্ত করছি, আমরা যেন প্রার্থনায় অবিচল থাকি, যাতে শত্রুতা বন্ধ হয় এবং শেষ পর্যন্ত শান্তির পথ অবারিত হয়।’