অপরাধ

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফেরাতে যোগাযোগ চলছে : ডিবিপ্রধান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার দুই আসামিকে দেশে ফেরানোর বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সাথে যোগাযোগ করছে।

রোববার (২২ মার্চ) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম ডিএমপির মিডিয়া সেন্টারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মামলাটি এখন সিআইডির কাছে আছে।

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত ঘেষা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গত ৮ মার্চ গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। ৪ দিন রিমান্ড শেষে আজ তাদের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

আদালত দুই আসামীকে  ১২ দিনের জন্য কারা হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ২ এপ্রিল আবার আদালতে হাজির করা হবে তাঁদের।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন