জাতীয়

তেলের সংকট নেই, ভর্তুকি দিয়ে আমদানি অব্যাহত আছে : জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে তেলের কোনো সংকট নেই। সরবরাহ অব্যাহত আছে। বড় অংকের ভর্তুকি দিয়ে তেল আমদানি অব্যাহত আছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল ক্রয় করে মজুদ না করবার আহ্বানও জানান তিনি।

সোমবার (২৩ মার্চ) দেশব্যাপী জ্বালানি তেলের সংকট নিয়ে দুপুরে নিজ বাসায় ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,  ঈদের কারণে গত দুই দিন ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে। গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবেতবে জনগণের সাহায্য লাগবে।

তিনি বলেন, কেবিনেট এ বিষয়ে আরও আলোচনা হবে। প্রয়োজনের জন্য সব ব্যবস্থা নেওয়া হবে। স্পট মার্কেট থেকে তেল কেনা হচ্ছে

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, ডিপো থেকে চাহিদার তুলনায় তিন ভাগের এক ভাগও সরবরাহ করা হচ্ছে না। ফলে যেখানে তেল আছে সেখানে পাম্প খোলা, আর যেখানে নেই সেখানে বন্ধ রাখা হচ্ছে। তবে পাম্প স্থায়ীভাবে বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই

এর আগে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধটা বিশাল ক্ষতি করছে। সামনে তেলের দাম ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন