জাতীয়

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

ছবি: সংগৃহীত ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে আবার শুরু হচ্ছে স্বাভাবিক কর্মদিবস। সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে আজ।

এবার ১৭ মার্চ থেকে শুরু হয়ে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত মোট সাত দিনের সরকারি ছুটি ছিল। এর আগে শনিবার (২১ মার্চ) সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়।

ঈদ উপলক্ষে সংবাদপত্র সংশ্লিষ্টরা টানা পাঁচ দিন ছুটিতে ছিলেন। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ঘোষিত ছুটি ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছিল, যা আজ শেষ হচ্ছে।

ছুটি শেষ হওয়ায় রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসীরা। ঢাকার বিভিন্ন টার্মিনাল ও রেলস্টেশনে দেখা গেছে মানুষের ঢল। রাজধানীর সড়কগুলোতেও বাড়ছে যানবাহনের চাপ। সব মিলিয়ে ঈদের দীর্ঘ বিরতির পর আজ থেকেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কর্মজীবন। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন