ভারত থেকে আবারও এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে পাইপলাইনে আবারও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে বাংলাদেশে। আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে এ তেল পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে এ ডিজেল এসে পৌঁছেছে। শুক্রবার (২৭ মার্চ) ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পাবর্তীপুরের রেলহেড ডিপোতে ডিজেল পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘণ্টা। ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে শুক্রবার সকাল ৮টার সময় ডিপো করা হয়েছে। আগামী সপ্তাহে আরও পাঁচ হাজার টন ডিজেল আসবে।
চুক্তি অনুসারে ২০২৬ সালে মোট এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল ভারত থেকে আমদানি করতে পারবে বাংলাদেশ।
কৃষি নির্ভর উত্তরের জেলাগুলোতে চাষাবাদ সেচে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল নির্ভর জ্বালানি সরবরাহ যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালে ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদি ভারতের সঙ্গে চুক্তি হয়।
২০২৩ সালের ১৮ মার্চ দুই দেশের সরকার প্রধান এ পাইপ লাইন উদ্বোধন করেন।
আই/এ