দেশজুড়ে

অবৈধভাবে মজুদ ৮০০ লি. পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনার কেন্দুয়ায় অবৈধভাবে জালানী মজুদ করায় ভ্রাম্যমান আদালত এক ব্যবসায়ীকে ৪০হাজার টাকা জরিমানা করেছে। এসময় ৮০০লিটার পেট্রোল জব্দ করা হয়। অভিযানে উপজেলার রামপুর বাজারের মেসার্স কৃষি সাথীস্বত্বাধিকারী ওসমান গণিকে এ জরিমানা করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) রাতে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম এ জরিমানা করেন

ভ্রাম্যমান আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসন কে ফাঁকি দিয়ে উপজেলার রামপুর বাজারের মেসার্স কৃষি সাথীপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ওসমান গণি  অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রি করে আসছিলেন।

 এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার গুদামঘরে ড্রামে সংরক্ষিত ৮০০লিটার পেট্রোল জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা, মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

এছাড়াও জব্দকৃত পেট্রোল শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে নির্ধারিত পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতে এ অভিযান চলমান থাকবে বলে ইউএনও মো. রিফাতুল ইসলাম জানিয়েছেন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন