জাতীয়

সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

রোববার সকালে হঠাৎ করেই সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে খতিয়ে দেখেন।

সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সংক্ষিপ্ত কুশল বিনিময়ের পর তিনি সচিবালয়ের ৬ নম্বর ভবনের দিকে যান।

সেখানে তিনি জ্বালানি, সমাজকল্যাণ, পানিসম্পদ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ঘুরে দেখেন। বিভিন্ন কক্ষে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দাপ্তরিক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। বিশেষ করে কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হচ্ছেন কি না, সে বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেন।

পরে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজের কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি কৃষক কার্ডের একটি ডেমো প্রদর্শনীতে অংশ নেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন