আন্তর্জাতিক

ইসরাইলে ২য় দফা হামলা চালিয়েছে হুথিরা, দিয়েছে নতুন হুঁশিয়ারি

ইসরাইলের বিরুদ্ধে দ্বিতীয় দফা হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী বিষয়টি। গোষ্ঠীটি জানিয়েছে, তারা গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ধারাবাহিক হামলা চালিয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, ইসরাইল তাদের হামলা ও আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত এই সামরিক অভিযান চলতে থাকবে। তিনি ভবিষ্যতেও একই ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি যুদ্ধে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার পর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ইসরাইলে হামলা চালিয়েছে।

এর আগে ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন