আন্তর্জাতিক

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি প্রশমনের লক্ষ্যে পাকিস্তান, তুরস্ক, মিসর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে বৈঠকে বসেছেন।

রোববার (২৯মার্চ) ও সোমবার (৩০ মার্চ) দুই দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে একের পর এক হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে পানি সরবরাহ কেন্দ্র ও বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এর ফলে একাধিক শহর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের হাফতগেল অন্যতম।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ হাজার ঘনমিটার ধারণক্ষমতার একটি গুরুত্বপূর্ণ পানি সরবরাহ কেন্দ্র এই হামলার মূল লক্ষ্য ছিল। একই সঙ্গে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

গত ২৪ ঘণ্টায় রাজধানী তেহরানেও ব্যাপক বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। একাধিক স্থানে হামলা হলেও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে।

তারা জানিয়েছে, এই অঞ্চলে থাকা মার্কিন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্য করে ভবিষ্যতে হামলা চালানো হতে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন