ইসরাইলে একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা
ইসরাইলে একযোগে হামলা চালিয়েছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে দেশটির শতাধিক শহরে একসঙ্গে সতর্ক সংকেত বেজে ওঠে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরাইলি গণমাধ্যমগুলোর বরাতে বলা হয়, লেবানন থেকে হিজবুল্লাহ রকেট ছোড়ার পাশাপাশি একই সময়ে ইরান থেকেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
ফলে একযোগে ইসরাইলের ১০০টিরও বেশি শহরে সাইরেন বেজে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও হাইফা উপকূলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কিছু অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এসি//