দেশজুড়ে

সীমান্ত এলাকায় নদী থেকে বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

ছবি: এআই ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তসংলগ্ন ছোট যমুনা নদী থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০১ এপ্রিল) দুপুরে উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতারি সরকারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাচ্চু শেখ (৭৫) নাউতারি সরকারপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত হামিদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশ ও বিজিবিকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার বিকেলে নদীর পাশে কাজ শেষে পা ধোয়ার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যান তিনি। পরে দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করলে নদীতে তার মরদেহ পাওয়া যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ঘটনাটি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন