রাত ৮টার মধ্যে দেশের সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের চলমান উদ্যোগে সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের প্রচেষ্টাকে সহায়তা করতে একটি যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখতে হবে।
তবে এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজারসহ জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
এসি//