জাতীয়

হাম মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত আছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

হাম পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বৃহস্পতিবার (০২ এপ্রিল) ঢাকা শিশু হাসপাতালে ‘হামজনিত নিউমোনিয়া ও শ্বাসকষ্টের চিকিৎসায় বাবল সিপ্যাপ ব্যবহারে প্রশিক্ষণ কর্মসূচি’র উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বজ্রপাতের মতো হঠাৎ করেই হাম এসেছে, শুরুতে কোনো প্রস্তুতি ছিল না। তবে অল্প সময়ের মধ্যেই আমরা পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত হয়েছি।”

এর আগে সোমবার (৩০ এপ্রিল) তিনি জানান, ঢাকা ও রাজশাহীতে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে কয়েকটি হাসপাতালে হামের চিকিৎসার জন্য বিশেষ প্রস্তুতি রাখা হয়েছে। পাশাপাশি রাজশাহী ও মানিকগঞ্জে ভেন্টিলেটর সুবিধা বাড়ানো হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, ২০১৮ সালের পর দেশে হামের টিকাদান ক্যাম্পেইন হয়নি। এ পরিস্থিতি মোকাবিলায় টিকা সংগ্রহের জন্য ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইউনিসেফের মাধ্যমে শিগগিরই টিকা সংগ্রহ ও সরবরাহ কার্যক্রম শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন