রাজধানী

সেই নাঈমুদ্দিনের পাশে প্রধানমন্ত্রী

রাজধানীর মগবাজারে ফুটপাতে ছোট একটি দোকানে বসবাস করতেন ৮০ বছর বয়সোর্ধ্ব নাঈমুদ্দিন। গতকাল ফুটপাতে অবৈধ অভিযান চলাকালে আশপাশের স্থাপনা ভাঙলেও মানবিক দিক বিবেচনায় তার নাঈমুদ্দিনের সেই স্থাপনা ভাঙেননি দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। এ সংক্রান্ত একটি ভিডিও এবং প্রতিবেদন ভাইরাল হওয়ার পরে বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

বৃহস্পতিবার (২ এপ্রিল) তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় গঠিত আমরা বিএনপি পরিবারনাঈমুদ্দিনের পাশে দাঁড়ায়। সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বেলা সাড়ে ১১টায় নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। নাঈমুদ্দিনের পাশে আজীবন থাকার আশ্বাস দেন তিনি এবং তাকে স্থায়ী ঘর, চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন আমরা বিএনপি পরিবারকে।

মিথুন আরও জানান, প্রবীণ নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারেই তার বর্তমান অবস্থানের কাছাকাছি এসব সুবিধা নিশ্চিত করা হবে

গত বুধবার ডিএমপির উচ্ছেদ অভিযানের সময় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নাড়িয়ে দেয় সবাইকে। চারপাশে ভাঙচুর চললেও, মানবিক দিক বিবেচনায় নাঈমুদ্দিনের ছোট্ট দোকানটি উচ্ছেদ না করার নির্দেশ দেন তিনি।

পরে এই দোকান উচ্ছেদ হবে নাশিরোনামে একটি দৈনিক পত্রিকায় মানবিক প্রতিবেদন প্রকাশ হয়মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন