মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকের পরামর্শে তিনি একটু কথা বলতে পারছেন।
শুক্রবার (৩ এপ্রিল) পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান,সিঙ্গাপুরে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি, মির্জা আব্বাস আগের চেয়ে একটু ভালো আছেন।
এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। তাৎক্ষণিক তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দফা অপারেশনের পর গত ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
আই/এ