কেরাণীগঞ্জে গ্যাসলাইট কারখানায় ভয়াবহ আগুন
কেরাণীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
শনিবার (০৪ এপ্রিল) দুপুরে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া গেছে কি না, তাও নিশ্চিত করা সম্ভব হয়নি।
এসি//