আন্তর্জাতিক

সংকটের মধ্যেই হরমুজ প্রণালি খুলল ইরান, এখনও নিষিদ্ধ যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি দিয়ে মানবিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্তৃপক্ষ ওই কৌশলগত জলপথ দিয়ে খাদ্যপণ্য ও মানবিক ত্রাণ বহনকারী জাহাজগুলোর জন্য বিশেষ অনুমতিপত্র ইস্যু করেছে। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং মানবিক পরিস্থিতি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

তবে এই অনুমতি সব ধরনের জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

তাসনিমের তথ্য অনুযায়ী, কেবল সেই জাহাজগুলোই এই সুবিধা পাবে যেগুলোর গন্তব্য ইরানের নিজস্ব বন্দর বা ওমান সাগর সংলগ্ন বন্দরসমূহ।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থল হিসেবে হরমুজ প্রণালি বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যপথ হিসেবে পরিচিত।

বিশ্লেষকদের মতে, ইরানের এই পদক্ষেপ ওই অঞ্চলে পণ্য পরিবহন ও নৌ চলাচলের ক্ষেত্রে নতুন পরিস্থিতি তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন