জাতীয়

সংসদে ৭ বিল পাস

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশসহ জাতীয় সংসদে সাতটি বিল সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাস হয়েছে।  এছাড়া তিনটি বিলে বিরোধীদল নোট অব ডিসেন্ট দিয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, তিনটি বিলে বিরোধীদল নোট অব ডিসেন্ট দিয়েছে। এগুলো উত্থাপন করা হয়েছে যেন বিরোধী দলের সদস্যরা অধিকতর বিশ্লেষণ করতে পারেন। আগামীকালের সেশনে আলোচনা হবে। এছাড়া ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল-২০২৬ অধিক যাচাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

এ বিল তিনটি হলো- জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষার উদ্দেশ্য আনীত বিল।

পাস হওয়া বিলের মধ্যে বাকি ৬টি হলো নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল, ভোটার তালিকা সংশোধন বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান রহিতকরণ বিল, বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ড বিল।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন