অর্থনীতি

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২.৯ শতাংশ, আয় ৯.৯৯৭ বিলিয়ন ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮.৮৫৬ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২.৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১.৪০৫ বিলিয়ন ডলার। গেল বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১.২৭০ বিলিয়ন ডলার। অর্থাৎ এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ১০.৬ শতাংশ।

শুধু ১৩ অক্টোবর প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১৫ মিলিয়ন ডলার।

সূত্র: বাসস

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন