ক্রিপ্টোকারেন্সিতে টোল আদায়ের পরিকল্পনা ইরানের
হরমুজ প্রণালিতে চাঁদা আদায় বন্ধ করতে হবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে চাঁদা আদায় বন্ধ করতে হবে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প আরও বলেন, শোনা যাচ্ছে হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজ থেকে ইরান ফি নিচ্ছে। এটি বন্ধ করা উচিত।
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই এমন হুঁশিয়ারি জানালেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করতে পারে। তবে এখনো ওই জলপথে চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালি দিয়ে। ফলে এ পথের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা বিশ্বের জ্বালানি বাজারে প্রভাব ফেলছে।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান পরিকল্পনা করছে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর কর্তৃপক্ষের কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিতে ফি আদায়ের পরিকল্পনা করছে। তবে এ বিষয়ে ইরান আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
অপর এক পোস্টে ট্রাম্প দাবি করেন, তার কারণে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। শিগগিরই তেল সরবরাহ স্বাভাবিক করা হবে। এতে ইরান সহযোগিতা করুক কিংবা না করুক।
এমএ//