বিএনপি

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি, প্রথম দিনেই ৫৪৪ প্রার্থীর ফরম সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য প্রথম দিনেই বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৪৪ জন প্রার্থী। এর আগে আজ বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, প্রতিটি ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। আগামী ১২ এপ্রিলের মধ্যে এই মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন