জাতীয়

বেইলি রোডের নাটক পাড়ায় সপরিবারে প্রধানমন্ত্রী

শিশুতোষ নাটক কবি চিতাবাঘ দেখতে রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় মহিলা সমিতিতে তারা শিশুতোষ নাটকটি উপভোগ করেন। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে  ৩ এপ্রিল মেয়েকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত সিনেপ্লেক্সে হলিউডের চলচ্চিত্র প্রোজেক্ট হেইল মেরি  দেখেন প্রধানমন্ত্রী।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন