আশা ভোঁসলে তার কালজয়ী গানের মধ্যেই বেঁচে থাকবেন : মির্জা ফখরুল
এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলে কালজয়ী গানের মধ্যেই মানুষের মনে বেঁচে থাকবেন। সংগীতে অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
রবিবার (১২ এপ্রিল) আশা ভোসলের মৃত্যুতে দেয়া এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, উপ-ভারতবর্ষে সংগীতের অন্যতম আইকনিক বহুমুখী সংগীতশিল্পী হিসেবে সুপরিচিত আশা ভোঁসলে। ৯২ বছরে আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষায়ও হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল— বিভিন্ন ধারার সংগীতে অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। আমি তার মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করছি।
আই/এ