হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ৭২৯
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু।
সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে ১৩৭১ শিশুর মধ্যে। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ৮২ জন।
মৃতের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ৪ জন। এ ছাড়া নতুন আক্রান্তদের ২৭৪ জনই ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুর (১১) ও ময়মনসিংহে (১৭)।
হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৭১৩ শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০৫, রাজশাহী বিভাগে ১২ এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১০৩ জন করে রোগী হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫৬টি শিশুর।
আই/এ