হাসপাতালে চাঁদাবাজি, মঈনের চার সহযোগী রিমান্ডে
ঢাকার শ্যামলীতে কিডনি চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা মঈন উদ্দিনের চার সহযোগীকা চার দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম।
এর আগে গ্রেপ্তারদের মধ্যে চারজনকে আজ আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই ছাব্বির আহমেদ।
প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান, রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন ফারুক হোসেন সুমন, লিটন মিয়া, ফালান মিয়া ও মো. রুবেল।
মামলার পর যুবদল নেতা মঈনসহ ৭ জনকে গ্রেপ্তার করে র্যাব।
আদালত সূত্রে জানা যায়, রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে আইনজীবী কাজী আকরামুল হুদা সুমন রিমান্ড আবেদন বাতিল করে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেয়।
আই/এ