দেশজুড়ে

কলেজ ছাত্রীকে ঘুরতে যাওয়ার প্রস্তাব, যুবকের কারাদণ্ড ও জরিমানা

পঞ্চগড়ে দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রীকে টাকার বিনিময়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়া সহ আপত্তিকর অঙ্গভঙ্গি করার অভিযোগে আবু হোসেন (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  দণ্ডপ্রাপ্ত আবু হোসেনের বাড়ি পঞ্চগড় সদর ইউনিয়নের ডুডুমারি এলাকায়। তিনি রাজমিস্ত্রীর যোগালি হিসেবে কাজ করতো।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না এ দণ্ড দেন। পঞ্চগড় মহিলা কলেজের একটি কক্ষে সামারি ট্রায়ালে এ আদেশ দেন। এর আগে, বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের উত্তর গেটের একটি গলিতে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ওই ছাত্রী প্রাইভেট শেষে কলেজের পেছনের চিপা গলি দিয়ে বাড়ি ফিরছিল। গলির মধ্যে আবু হোসেন তার গতিরোধ করে টাকার বিনিময়ে তার সাথে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করে। এ সময় ওই কলেজ ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ ওই যুবককে আটক করে নিয়ে যায়। এরপর বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে দণ্ড দেন।

মমতাজ বেগম নামে স্থানীয় এক নারী বলেন, এক মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। তখন মেয়েটি জানায় লোকটা আপত্তিকর আচরণ করেছে। পরে তাঁরা তাকে মারধর করি, পুলিশে দেই।

দন্ডপ্রাপ্ত আবু হাসান বলেন, আমি হাসপাতালে ওষুধ নিতে আসি। পরে যাবার পথে আমি শুধু বলেছি আপু ঘুরতে যাবেন? আর কিছু বলিনি। পরে আমি মাফও চেয়েছি। তারপরও আমাকে এতো বড় শাস্তি দেয়া হলো

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন