২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। একই সময়ে হাম-সন্দেহে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে।
এছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৫ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ৯৩৫ জন।
এদিকে, হাম-সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৮৫ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ১০৬ জন।
এসি//