আন্তর্জাতিক

শুধুমাত্র নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা আবেদন বাতিল

শুধুমাত্র  নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয় বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।

বুধবার (২৯ এপ্রিল) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন, তাহলে তা ভিসার শর্তের বাইরে। এ ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন ভ্রমণের মূল উদ্দেশ্যই সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়া, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ট্যুরিস্ট ভিসা আবেদন বাতিল করা হবে। 

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালায় অনুমোদিত নয়। তাই ভিসা আবেদনকারীদের সঠিক উদ্দেশ্য উল্লেখ করে আবেদন করার জন্য বলা হয়েছে। এছাড়া ভুল তথ্য প্রদান অথবা ভিসার শর্ত না মানলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। 

এ সম্পর্কিত আরও পড়ুন