স্বাস্থ্য

হাম ও উপসর্গে এক দিনে রেকর্ড ১৭ মৃত্যু, হাসপাতালে ১০২৬

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ১৫ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০২৬ জন। দেশে নতুন করে হাম শনাক্তের পর গত ৫০ দিনের মধ্যে এটিই সর্বোচ্চ মৃত্যু।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩০২ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। মৃতদের মধ্যে ১২টি শিশুই ঢাকা বিভাগের আর ৫টি শিশু চট্টগ্রাম বিভাগের।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৫২ জন। একই সময়ে সন্দেহজন হাম রোগে মৃতের সংখ্যা ২৫৯ জন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন