পশ্চিমবঙ্গে যে সরকার থাকুক একই দৃষ্টিভঙ্গিতে সমস্যার সমাধান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে যেই থাকুক না কেন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশে একই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে। যেই সরকার আসুক না কেন বা থাকুক না কেন, তাদের সাথে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে।
সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন।
পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন “বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল হোক, আমাদের দিক থেকে আমাদের ওদের সাথে পানির ইস্যু আছে, পুশব্যাকের যে ইস্যুটা বললেন, ওটা আছে। আরও অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলোতো আমাদের রয়ে যাচ্ছে। সেগুলো যেই সরকার আসুক না কেন বা থাকুক না কেন, তাদের সাথে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে।”
ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রী সম্প্রতি ভারত সফর করেছেন। সফরে এ বিষয়ে আলোচনা হয়েছে। খুব শিঘ্রই ভিসা প্রক্রিইয়া চালু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পশ্চিমবঙ্গে নির্বাচনের বিষয়ে সরকার ও বিএনপির অবস্থান নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ আরও বলেন, “প্রথম কথা বিএনপির এখানে কোনো মনোভাব থাকার কথা না। এখানে একটি নির্বাচন হচ্ছে, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, ওদের গণতন্ত্রের ব্যাপার’’।
তিনি আরও বলেন, বাংলাদেশের ফরেন পলিসি প্রধানমন্ত্রীর যে ফরেন পলিসি,সেই বাংলাদেশ ফার্স্ট ফরেন পলিসিতেই সরকার চলবে। অন্যান্য দেশে যে সরকারই আসুক না কেন, বাংলাদেশের ফরেন পলিসি একই থাকবে।
আই/এ