দেশজুড়ে

তেঁতুল গাছের মগডালে মিলল ‘নিখোঁজ’ বৃদ্ধা

ছবি: সংগৃহীত

সকাল থেকে নিখোঁজ, খোঁজাখুঁজির পর মিলল একেবারে তেঁতুল গাছের মগডালে—কুড়িগ্রামের এক বৃদ্ধাকে ঘিরে এমন অদ্ভুত ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চরম চাঞ্চল্য।

বুধবার (৬ মে) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এই ব্যতিক্রমী ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া ওই নারীর নাম সাজেদা বেগম (৬০)। তিনি স্থানীয় বাসিন্দা মো. আবু সাঈদের স্ত্রী।

স্থানীয়দের ভাষ্য, সকাল থেকে সাজেদা বেগমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশের একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান। সেখানে তিনি কখনও বসে, কখনও শুয়ে ছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, ওই নারী পুকুরপাড়ের একটি তেঁতুল গাছের একেবারে ওপরে অবস্থান করছেন। তবে পরিবারের আপত্তির কারণে উদ্ধারকাজ শুরুর সময় কিছুটা জটিলতা তৈরি হয়।

এরই মধ্যে হঠাৎ করে সাজেদা বেগম গাছ থেকে পাশের পুকুরে লাফ দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন