জাতীয়

এবার বাড়ল লঞ্চের ভাড়া

ছবি: ফাইল ছবি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাস ভাড়ার পর এবার লঞ্চ ভাড়াও বাড়ানো হয়েছে। মঙ্গলবার (০৫ মে) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীদের জন্য প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া কম দূরত্বে ১৮ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা বৃদ্ধি পেয়েছে। এতে কম দূরত্বে ভাড়া বেড়েছে ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ।

এছাড়া লঞ্চে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে ৩টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। 

এর আগে গেল বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে সারা দেশে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়। তবে ঢাকা ও চট্টগ্রামে বাস-মিনিবাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকাই বহাল রাখা হয়েছে।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন