দেশজুড়ে

ক্ষেত থেকে ফেরার পথে বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় ধানখেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে পার্থ রাংসা (১৯) নামে এক উপজাতি যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ মে) গভীর রাতে ভবানীপুর গ্রাম এলাকায় লোকালয়ে ঢুকে পড়া হাতির একটি দল তার ওপর আক্রমণ চালায়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভবানীপুর গ্রামের লিপসন নকরেকের ছেলে পার্থ রাংসা রাতে পাকা ধানখেত পাহারা দিতে যান। মধ্যরাতে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল-এর মর্গে পাঠায়।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন