রাজধানী

রাজধানীর ফো‌ম কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (৮ মে) রাত ৯টা ৫ মি‌নি‌টে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণেফায়ার সার্ভিসের মি‌ডিয়া‌ সে‌লের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ‌টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ৫‌মি‌নি‌টে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানান এ ফায়ার সার্ভিস কর্মকর্তা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন