রাজনীতি

ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ, সেখানে ইসলামকে আলাদাভাবে চিহ্নিত করা উচিত নয়

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনও ধর্ম-বর্ণ বা গোত্রকে টার্গেট করে যেন কারও কোনও ক্ষতি করা না হয় সে বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানানো হবেভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ হওয়ায় সেখানে ইসলাম ধর্মকে আলাদাভাবে চিহ্নিত করা উচিত নয়।

শনিবার (৯ মে) জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি ।

জামায়াত আমির বলেন, পশ্চিমবঙ্গসহ পৃথিবীর যেকোনো জায়গায় নিরীহ মানবগোষ্ঠীর ওপর জুলুম করা হলে জামায়াত তার বিপক্ষে থাকবেযে স্থানেই হোক সবসময় মজলুমের পক্ষেই থাকবে তারা

এসময় গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি

এর আগে গতকাল বিকেলে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভাইস মিনিস্টার শিমাদা তোমোকির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ক্যান্সার হাসপাতাল করার জন্য জাপান সরকারকে অনুরোধ জানান জামায়াত আমির।  

বৈঠকে বাংলাদেশ-জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ এবং কৌশলগত সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন।

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন